নজরবন্দি ব্যুরো : দুর্গাপুরে আচমকাই কাউন্সিলরদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। গোষ্ঠীদ্বন্দ ভুলে একযোগে কাজের বার্তা মমতার। সকলে উপস্থিত থাকলেও এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অনুগামী বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বুধবার বনগাঁর সভায় যাওয়ার আগে দুর্গাপুর ভগৎ সিং ক্রীড়াঙ্গনে কাউন্সিলরদের জরুরি তলব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ করোনা রিপোর্ট নেগেটিভ, লাখো সমর্থককে স্বস্তি দিয়ে স্থিতিশীল বুদ্ধদেব।


এই বৈঠকে উপস্থিত ছিলেন,আইনমন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিশ্বনাথ পড়িয়াল ও পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। আর এইদিনের এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অনুগামী বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
সূত্রে খবর,মেয়র দিলীপ অগস্তিকে প্রতিটি কাউন্সিলরদের ৫টি করে ছোট ছোট কাজ নিয়ে তা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে মেয়র দিলীপ অগস্তি জানান, “মুখ্যমন্ত্রী কাজের দায়িত্ব দিয়েছেন। বড় কাজের তালিকা প্রস্তুত করে মলয় ঘটককে দিতে বলেছেন। তাঁর নির্দেশ মেনেই কাজ করব।” এছাড়াও শ্রমিক সংগঠনে কাজ করতে পারছেন না বলে মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চান বিধায়ক।
তিনি মলয় ঘটককে দায়িত্ব দেন সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যা গুলো মিটিয়ে নেওয়ার জন্য। এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নব্বই সাল থেকে সিপিএমের হাতে মার খেয়ে খেয়ে কোমর ভেঙে গেছে। হাত ভাঙা আছে। এখন যারা ছোট তারা জানো না। তোমরা একসঙ্গে কাজ করো।”









