আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

Weather: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতেই লু বইতে পারে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। বুধবার অর্থাৎ আজ (২৪ এপ্রিল) থেকেই বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। এরমধ্যে কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে? আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? কী বলছে হাওাআ অফিস?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: উত্তরবঙ্গে দেবকে দেখেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি, স্লোগান দেওয়া ব্যক্তির সঙ্গে যা করলেন তৃণমূল প্রার্থী

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, বুধবার থেকে শুরু হবে তাপপ্রবাহের স্পেল। বাড়বে তাপমাত্রা। একধাক্কায় ২-৪ ডিগ্রি বাড়তে পারে। বুধবার পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের (Heatwave) লাল সতর্কতা জারি রয়েছে এবং দক্ষিণ ২৪ পরগনায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া- এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর। লু বইবার সম্ভাবনা রয়েছে।

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতেই লু বইতে পারে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর