রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। দ্রৌপদী মুর্মু ও আরএন রবির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে।
দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করলে কাউকে ছাড়া হবে না। বিজেপি কর্মীদের প্রকাশ্যে কড়া সতর্কবার্তা দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও মেমারির বিধায়ক মানব গুহ।
ধর্মতলার বিক্ষোভে গ্রেপ্তারদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অভিযুক্তদের সঙ্গে প্রকৃত ছাত্র আন্দোলনের কোনও সম্পর্ক নেই।
ধর্মতলার অশান্তি ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২৪ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার, প্রথমবার প্রয়োগ হল গুণ্ডাদমন আইন।
ধর্মতলার অশান্তির ঘটনায় ৭০ জনকে চিহ্নিত করার দাবি। পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে গুন্ডাদমন আইনে মামলা করার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।