Kolkata News

Kolkata News

আপাতত ক্যামাক স্ট্রিটের অফিসেই অভিষেক! উচ্ছেদে হস্তক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তি তৃণমূলের

ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিস নিয়ে হাই কোর্টে বড় স্বস্তি। দমকলের উচ্ছেদ নির্দেশ খারিজ, নতুন করে জবাব বিবেচনা ও পরিদর্শনের নির্দেশ আদালতের।

নিউটাউনের শপিং মলে রক্তারক্তি, ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুর গলায় ছুরির কোপ!

পুজোর আগে নিউটাউনের শপিং মলে রক্তারক্তি কাণ্ড। ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুদের মধ্যে বচসা থেকে ছুরি হামলার অভিযোগ। গুরুতর জখম দু’জন, অভিযুক্ত যুবক আটক।

সাতসকালেই কলকাতায় ED-এর হানা, বালিগঞ্জ-নিউ আলিপুরে তল্লাশি ঘিরে বাড়ছে রহস্য

পুজোর মুখে ফের কলকাতায় ED-এর অভিযান। বালিগঞ্জ ও নিউ আলিপুরের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। বিদেশি মুদ্রা বিনিময় ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কসবার অ্যাক্রোপলিস মলে শ্লীলতাহানির অভিযোগ, চিকিৎসকের অভিযোগে গ্রেফতার ৬

অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ এক মহিলা চিকিৎসকের। ঘটনার পর ছয়জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ, পুলিশের সঙ্গেও তর্কাতর্কির অভিযোগ।

মহাকরণে ফিরছে প্রশাসন! মহালয়ার আগেই তৈরি মুখ্যমন্ত্রী-সহ ৬ মন্ত্রীর অফিস

মহালয়ার আগে মহাকরণে ফিরতে পারে রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। ৯ অক্টোবরের মধ্যে সংস্কার ও অফিস তৈরির কাজ শেষ করার লক্ষ্য পূর্ত দফতরের। মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রী ও শীর্ষ আমলাদের জন্য তৈরি হচ্ছে অফিস।

চিটফান্ডের টাকা কি নির্মাণ ব্যবসায়? কলকাতা-ইন্দোরের ১৭ ঠিকানায় ED তল্লাশি

চিটফান্ড মামলায় বুধবার সকাল থেকে বড়সড় ED অভিযান। কলকাতার ৬টি জায়গা-সহ কলকাতা ও ইন্দোরের মোট ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি চলছে। তদন্তকারীদের নজরে চিটফান্ডের টাকা নির্মাণ ব্যবসায় বিনিয়োগের অভিযোগ।

ফোরাম ফর দুর্গোৎসবের পাল্টা নতুন সমিতি, পুজোর আগে বড় উদ্যোগ বঙ্গ বিজেপির

পুজোর মুখে বঙ্গ বিজেপির নতুন উদ্যোগ। রুদ্রনীল ঘোষকে মুখ্য উপদেষ্টা করে তৈরি হল ‘দুর্গাপুজো সমন্বয় সমিতি’। রাজনৈতিক মহলে উঠছে ফোরাম ফর দুর্গোৎসবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।

লেনিন সরণি থেকে কার্ল মার্কস, মেয়ো রোডও কি বদলাবে? নামবদলের প্রস্তাব তথাগতর

কলকাতার একাধিক পরিচিত রাস্তার নাম বদলের প্রস্তাব সামনে এসেছে। লেনিন সরণি হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি, কার্ল মার্কস ও হো-চি-মিন সরণি নিয়েও রয়েছে প্রস্তাব।

কলকাতায় বেআইনি বহুতলের আড়ালে কোটি কোটি কালো টাকা? CBI তদন্তের নির্দেশ হাই কোর্টের

কলকাতার বেআইনি বহুতল নির্মাণের নেপথ্যে কোটি কোটি টাকার কালো লেনদেনের অভিযোগ। রাজাবাজার-সহ একাধিক এলাকার অন্তত ৫০টি নির্মাণ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের।

প্রোমোটারের কোটি টাকা তোলাবাজির অভিযোগ, শুভেন্দুর দরবারে নালিশের পর গ্রেপ্তার বঙ্কু-সহ ৩

দমদমে প্রোমোটারের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগে প্রাক্তন পুর ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু-সহ তিনজন গ্রেপ্তার। মামলায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তারির নির্দেশ, মধ্যরাতে কংগ্রেস নেতা গ্রেপ্তার

বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে ভবানীপুরে ছবি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেসের প্রতিবাদে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

মহালয়ায় ইডেনে মেগা পুজোর সূচনা, দুর্গার ‘চক্ষুদান’ করতে পারেন মোদি, থাকছে ১০ হাজার ঢাক

১০ অক্টোবর মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বড় সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনার পরিকল্পনা। প্রধানমন্ত্রী মোদির সম্ভাব্য চক্ষুদান থেকে ১০ হাজার ঢাক—কী থাকছে মেগা ইভেন্টে?

১০০০ প্রতিষ্ঠানের মধ্যে পাশ মাত্র ৪২! কলকাতায় ৬৫ হোটেল-রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড পুরসভার

কলকাতায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে পুরসভার অভিযান আরও জোরদার। ১০০০ প্রতিষ্ঠান পরিদর্শনে মাত্র ৪২টি পাশ করেছে। দু’দিনে ৬৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড।

বাগবাজারের দুর্গাপুজো কি বন্ধ হচ্ছে? ৩৩-৩৩ ভোটে জট, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হল

৩৩-৩৩ ভোটে পরিচালন কমিটি গঠন আটকে যাওয়ায় বাগবাজারের দুর্গাপুজো ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, এ বছরও বাগবাজারে দুর্গাপুজো হবে।

বড়বাজারে ওষুধের বাজারে হানা, জাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের খোঁজে ড্রাগ কন্ট্রোল-ইবি

পুজোর আগে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে ওষুধের দোকানগুলিতে যৌথ অভিযান চালাল ড্রাগ কন্ট্রোল ও কলকাতা পুলিশের ইবি। ব্যাচ নম্বর, নথি ও ওষুধের মেয়াদ পরীক্ষা করা হয়।

আরসালান-করিমসও রেহাই পেল না! পুজোর আগে নিম্নমানের খাবারের অভিযোগে কলকাতার ৪০ রেস্তরাঁয় তালা

পুজোর মুখে কলকাতার নামী রেস্তরাঁগুলিতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। ৫৯২টি জায়গায় তল্লাশির পর নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড।

ফের কলকাতায় আগুন! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১০ ইঞ্জিন

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। চিৎপুরের একটি বন্ধ রাসায়নিক কারখানায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে। মজুত রাসায়নিকের কারণে আগুন ছড়ানোর আশঙ্কায় ১০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে।

ফের পুলিশের তলব অভিষেকের আপ্ত-সহায়ক সুমিত রায়কে, সোমবার দুপুরে থানায় হাজিরার নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়কে ফের থানায় তলব। সোমবার দুপুর ১২টায় হাজিরার নির্দেশ, ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলার মামলায় নোটিস।

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে ভাঙচুরের অভিযোগ, প্রকাশ্যে CCTV ফুটেজ, আটক ৬

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে ভোররাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ। CCTV ফুটেজ প্রকাশ করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। পালটা অভিযোগ বিজেপির, ঘটনায় আটক ৬।

কলকাতা-সহ ১৪ জায়গায় ED-র হানা, টোল প্লাজায় জালিয়াতির অভিযোগে দেশজুড়ে তল্লাশি

বুধবার সকালেই কলকাতা-সহ ১৪টি জায়গায় একযোগে তল্লাশি চালাল ED। জাতীয় সড়কের টোল প্লাজায় কথিত জালিয়াতির মাধ্যমে টোল আদায়ের তদন্তে একাধিক রাজ্য ও অঞ্চলে অভিযান চলছে।

শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল চত্বর, আতঙ্কে ছুটোছুটি যাত্রীদের

সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের ফুডপ্লাজায় খাবারের দোকানে আগুন ঘিরে আতঙ্ক। ঘন ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা, আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।

‘ফুটপাথ দখল একটা ফ্যাশন’, কলকাতার রাস্তা দখলমুক্ত করতে কী বললেন দিলীপ ঘোষ?

কলকাতার ফুটপাথ দখলমুক্ত করা নিয়ে সরব দিলীপ ঘোষ। ফুটপাথ দখলকে ‘ফ্যাশন’ বলে কটাক্ষ করে সাধারণ মানুষের হাঁটার জায়গা ফেরানোর দাবি তাঁর। পার্ক স্ট্রিটের ঘটনাও উঠে এল প্রসঙ্গে।

পাওনা টাকা চাইতে গিয়ে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ফ্ল্যাটের আসবাবপত্রের কাজের বকেয়া টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ এক কাঠমিস্ত্রির। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের।

সেপ্টেম্বরের শুরুতেই পুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, মিলবে কি দুর্গাপুজোর অনুদান?

সেপ্টেম্বরের শুরুতেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের আমলে দুর্গাপুজোর অনুদান মিলবে কি না, নজর সেদিকেই।

সরকারি হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা ‘নো প্রাইভেট প্র্যাকটিস’, নয়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

সরকারি হাসপাতালের শিক্ষক-চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে নয়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। রোগী ভর্তির দিন এবং পরবর্তী ৪৮ ঘণ্টা মিলিয়ে মোট ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা।