Suvendu Adhikari: ছয় মাসের পর থাকবে না তৃণমূল, পোস্টার বিতর্কে কটাক্ষ শুভেন্দুর   

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার। গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। শাসক দলের এই চরম অস্বস্তির মধ্যেই নতুন করে পোস্টার বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। শহর জুড়ে পোস্টারে লেখা ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল। তাতে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এবার তা নিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,ছয় মাসের পর থাকবে না তৃণমূল।

আরও পড়ুনঃ রাজ্যের দুর্নীতি নিয়ে আরও তৎপর হচ্ছে ED, তৈরি হচ্ছে ১০ টি আলাদা টিম

শুভেন্দু বলেন, ছ’ মাস পর আর এই দলটা থাকবে না। ডিসেম্বর ডেডলাইন। তারপর ঝাঁপ গুটিয়ে যাবে। এবার থেকে নতুন ভাবে তোলা তোলা হবে। তোলা তোলার নতুন সিস্টেম আনছে ওরা। তাই এই ব্যানার দেওয়া হয়েছে। এরপরই বলেন, ‘ছ’ মাস পর আর এই দলটাই থাকবে না।

ছয় মাসের পর থাকবে না তৃণমূল, নতুন তৃণমূল নিয়ে আক্রমণে শুভেন্দু 
ছয় মাসের পর থাকবে না তৃণমূল, নতুন তৃণমূল নিয়ে আক্রমণে শুভেন্দু

মঙ্গলবার দক্ষিণ কলকাতা জুড়ে একাধিক পোস্টার পড়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। আবার কোথাও লেখা রয়েছে, চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪ এর লড়াই। সৌজন্যে লেখা রয়েছে আশ্রিত ও কলরব। ব্যানার পড়েছে হাজরা মোড়ে, কালীঘাট রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার মুখে।

যদিও তৃণমূলের কথায়, ওই হোর্ডিং তো দলের নয়। অভিষেকের বক্তৃতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে। কাউকে তুলে ধরার কথা অর্থহীন। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে। প্রশ্ন হল, এই ঘটনার পর কী পদক্ষেপ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ছয় মাসের পর থাকবে না তৃণমূল, নতুন তৃণমূল নিয়ে আক্রমণে শুভেন্দু 

ছয় মাসের পর থাকবে না তৃণমূল, নতুন তৃণমূল নিয়ে আক্রমণে শুভেন্দু 
ছয় মাসের পর থাকবে না তৃণমূল, নতুন তৃণমূল নিয়ে আক্রমণে শুভেন্দু

সূত্রের খবর, এই মুহুর্তে দুবাইতে রয়েছেন তিনি। সেখান থেকে ফিরেই এবিষয়ে স্পষ্ট করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ততক্ষণ অবধি এই জল্পনা চলবে। তা একেবারে স্বাভাবিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন