মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পরেই দলের বিরুদ্ধে বেঁকে বসেছে একগুচ্ছ বিজেপি নেতা। অনেকেই ফিরতে চাইছেন তৃণমূলে। রাজ্যে হারের গোয়েন্দা রিপোর্টেও তেমনি আভাস পেয়েছে অমিত শাহ। এমন অবস্থায় দলে পুরনো নেতাদের ফেরানো নিয়ে মুখ না খুললেও একের পর এক মাস্টারস্ট্রোক দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেস বিজেপির হাতে ছেড়ে দিতে চলেছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি।

আরও পড়ুনঃ শিব-কৈলাস-অরবিন্দ-দিলীপ ফের চারমূর্তিকে নিশানা করে টুইটারে বিঁধলেন তথাগত।

যদিও জল্পনা ছড়িয়েছিল এবারে এই কমিটি নিজেদের হাতেই রাখতে পারে শাসকদল। কিন্তু, সেই জল্পনায় ইতি টেনে বিরোধী দল বিজেপিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দিতে চলেছে তৃণমূল। যদিও বিধানসভার পক্ষ থেকে এই নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কারণ বিজেপি এখনও নিজেদের চেয়ারম্যানের নাম জানায়নি। টা জানালেই ঘোষণা করা হবে বিধানসভার পক্ষ থেকে। সূত্রের খবর পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাশাপাশি বিধানসভার আরও ৯টি কমিটির দায়িত্ব পাবে বিজেপি। এদিকে এই কমিটিতে বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যন করা হতে পারে মুকুল রায়কে। যার সপুত্র দলে ফেরা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিধানসভার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি।

কারণ যত ধরনের উন্নয়নমূলক কাজ হয় তার অডিটের ক্ষেত্রে এই কমিটির চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রথা অনুযায়ী, প্রতি বছরই এই কমিটি বিরোধীদের হাতেই দেওয়া হয়। যদিও এ বছর তা তৃণমূল নিজের হাতেই রাখতে পারে এমন জল্পনা তৈরি হয়েছিল। গত বছর কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক শঙ্কর সিংকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাদের হাতেই যেতে চলেছে।

সেই কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন মুকুল রায়। তাঁর স্ত্রী সুস্থ হলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিজেপির দাবি তাদের কম কমিটি দেওয়া হচ্ছে। তাদের দাবি ২০১৬ সালের বিধানসভার নির্বাচনের পরে বাম-কংগ্রেস জোটের হাতে যখন ৭৭টি আসন ছিল, তখন তাঁদের ১৪টি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। দুই বিধায়কের ইস্তফার জেরে বর্তমানে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ৭৫।

মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে। অথচ তাঁদের মাত্র ১০টি কমিটি দেওয়া হচ্ছে। মানে বাম-কংগ্রেসের থেকেও কম সংখ্যক কমিটি পাচ্ছে বিজেপি। আগামীদিনে এই প্রসঙ্গ বিধানসভায় তুলে ধরবে বিজেপি বলেই সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর