HomeTagsWeather Update Today

Weather Update Today

Weather Updates: নিস্তার নেই, মান্দাসের পর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সাইক্লোন, শীতের প্রত্যাবর্তন কবে?

আজ সোমবার সপ্তাহের শুরেতেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Weather Updates: ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস, ডিসেম্বরের ২য় সপ্তাহেই রাজ্যের পারদ ঊর্ধ্বমুখী

ডিসেম্বরের ২য় সপ্তাহেই শীতের ছন্দপতন। এক রাতেই ২ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল কলকাতার শহরজুড়ে। ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ ডিগ্রি থেকে তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ফের পৌঁছে গিয়েছে ১৭ ডিগ্রিতে। সকাল থেকেই মেঘলা আকাশ, ফের কমছে শীত শীত ভাব।

Weather Updates: বাড়ল পারদ, সপ্তাহের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস

আজ কলকাতায়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি হয়েছে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ থেকে বেড়ে ১৭ ডিগ্রি হয়েছে। এই প্রবণতা আরও ৭২ ঘণ্টা জারি থাকবে। তারপর বৃহস্পতিবার ফের অল্প পারা পতনের সম্ভাবনা। তবে আপেক্ষিক আর্দ্রতা ৪৩ শতাংশ থেকে কমে ৩৮ শতাংশ হওয়ায় তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ পেতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ।

Weather Updates: অগ্রহায়ণেই সর্বনাশ হবেনা তো? কি বলছে আবহাওয়া দফতর জানুন

রাজ্যে শীতের আমেজ থাকলেও কলকাতায় শীতের অনুভূতি কিছুটা কমবে। আগামী কয়েকদিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শীতের আমেজ। তবে সাধারণ মানুষের আশঙ্কা বৃষ্টিপাতের কি কোনও সম্ভাবনা রয়েছে? নতুন কোনও নিম্নচাপ কি রাজ্যে শীত প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে?

Weather Updates: গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?

এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে আগে যা ঘণ্টায় ১০-১৫ কিমি গতিতে এগোচ্ছিল তা এখন বৃদ্ধি পেয়ে ২৫ কিমি প্রতি ঘণ্টায় দাঁড়িয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার পূর্বে অবস্থান এই নিম্নচাপের। এই নিম্নচাপ এখন পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে।

Weather Updates: পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?

বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।  হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Weather Updates: আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, মাটি হবে উইকএন্ডে প্ল্যান

আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। আগামী তিন থেকে চার দিন সিকিমেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।

Trending Now