দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে – হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান।
সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঝড় বাদ দিয়ে স্বাভাবিক হাওয়ার বেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। ঝড় বৃষ্টির সময় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে