কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম।
আর মাত্র একদিন পরেই বাগদেবীর পুজো। এবছর ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতত্ন দিবসের দিন পড়েছে সরস্বতী পুজো। আর তাঁর আগেই আবহাওয়া পরিবর্তনের বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। এদিকে মাঘের শুরুতেই উধাও শীত। গতকাল থেকে কলকাতায় তাপমাত্রা বেশ অনেকটাই বেড়েছে। অন্যদিকে কুয়াশার সাদা চাদরে অদৃশ্য রাস্তাঘাট, গাড়িঘোড়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই কুয়াশা বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, এই খামখেয়ালিপনার আসল কারণ কি? শুধুই কি পশ্চিমী ঝঞ্ঝা নাকি বড় কোন বিপদের আশঙ্কা? পৌষ শেষেই দেখা দিয়েছিল কিছুটা সম্ভাবনা। এমনকী উষ্ণতম মকর সংক্রান্তির সাক্ষীও থেকেছিল কলকাতা। মাঘের শুরু থেকেই ধীরে ধীরে চড়তে শুরু করেছিল তাপমাত্রার পারদ। তারপর কাল শনিবার হঠাৎ বেশ কিছুটা নেমেও গিয়েছিল পারদ।
বড়দিন এবং মকরসংক্রান্তির মতো সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। এবারের সরস্বতী পুজোও হতে চলেছে উষ্ণ, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বঙ্গে শীতের প্রত্যাবর্তনের আর তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ২৩ জানুয়ারি শেষ হতে চলেছে চলতি মরশুমের শীতের মেয়াদ। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রবিবারের পর থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা।
নতুন বছরের প্রথম বৃষ্টি তাও আবার এই শীতের মাসে, একেবারে ঠান্ডার পথের কাঁটা হয়ে আসছে এই ঘূর্ণাবর্ত। কিন্তু এবারের সরস্বতী পুজোতেও কি বৃষ্টি হবে? হলেও কোন কোন জেলায় বৃষ্টি হবে? মাঘ মাসে রোদের তেজ নেই। বদলে সকাল শুরু হচ্ছে ঘন কুয়াশায় ঢাকা আকাশ দিয়ে। ঘূর্ণাবর্তের জেরে মধ্য জানুয়ারিতে আবহাওয়ায় এল বড় বদল।
নতুন বছরের প্রথমেই বৃষ্টি। আর ভরা শীতের মাসে দেখা নেই কনকনে ঠান্ডার, মকর সংক্রান্তির আগেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাস রয়েছে।
শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহারের কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে সংঘাতে তৈরি হচ্ছে আঞ্চলিক মেঘ পুঞ্জ। সেই কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। আজ রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।