Weather Updates: শীতের মধ্যেই ভিজবে বাংলা, রাত থেকেই বৃষ্টি শুরু রাজ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে গুনে প্রায় ১০ থেকে ১৫ দিন শীতের আমেজ উপভোগ করেছিল বঙ্গবাসী, তারপরে হঠাৎই বেড়ে যায় রাজ্যের উষ্ণতা। মকর সংক্রান্তিতেও শীতের দেখা নেই রাজ্যে। সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি শীতের আমেজ এখনও পাচ্ছেন না রাজ্যবাসী। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট, সঙ্গে শীতল দিনের পরিস্থিতি। আগামীকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও তাপমাত্রা বাড়বে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে উধাও হবে শীতের আমেজ।

আরও পড়ুনঃ নবান্নের ১৪ তলায় আচমকা উপস্থিত সৌরভ, একান্তে কি কথোপকথন হল ‘দাদা’-‘দিদি’র?

আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহারের কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে সংঘাতে তৈরি হচ্ছে আঞ্চলিক মেঘ পুঞ্জ। সেই কারণেই এই অকাল বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। আজ রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা খানিক কমলেও আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

শীতের মধ্যেই ভিজবে বাংলা, রাত থেকেই বৃষ্টি শুরু রাজ্যে
শীতের মধ্যেই ভিজবে বাংলা, রাত থেকেই বৃষ্টি শুরু রাজ্যে

কাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে কলকাতা হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালে হালকা কুয়াশা থাকতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়। মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে কোথাও ঘন কুয়াশা দেখা যাবে উপকূলের দু-এক জায়গায়।

উত্তরবঙ্গে সূর্যের দেখা মেলা ভার হবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আগামী দু-তিন দিন হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং এ। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। কোচবিহার উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সবথেকে বেশি কুয়াশা থাকার সম্ভাবনা। সঙ্গে শীতল দিনের পরিস্থিতি বিহার ও সংলগ্ন জেলাগুলিতে। কুয়াশা থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়।

কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও কাল থেকে তা উধাও হবে। সোমবার রাতের তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি থেকে সামান্য কমে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছিলো। আজকের দিনের তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা বেশ কিছুটা কমে ২৩.৬ ডিগ্রি সেলসিয়ায় হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

শীতের মধ্যেই ভিজবে বাংলা, রাত থেকেই বৃষ্টি শুরু রাজ্যে

শীতের মধ্যেই ভিজবে বাংলা, রাত থেকেই বৃষ্টি শুরু রাজ্যে
শীতের মধ্যেই ভিজবে বাংলা, রাত থেকেই বৃষ্টি শুরু রাজ্যে

উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামীকাল বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটি আপার লেভেলে থাকবে। ঠিক এর দু-দিন পরেই শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটি লোয়ার লেভেলে নামবে। উত্তর-পশ্চিম ভারতের সমতলে রবিবার থেকে মঙ্গলবারের প্রভাব থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত