নতুন সপ্তাহে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। রাজ্যে রাজনৈতিক পারদ চড়লেও রয়েছে হালকা শীতের আমেজ; মনোরম পরিবেশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মঙ্গলবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়বে। সকালের দিকে দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বিভিন্ন জেলায় আকাশ মেঘলা।



আরও পড়ুন : ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
আগামীকাল বুধবার উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গে চার জেলায় বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় হালকা বৃষ্টির সম্ভাবনা।বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এক রাতেই কলকাতায় পারদ বাড়ল ৬ ডিগ্রি, সপ্তাহজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি
কলকাতায় রাতের তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বেড়েছে। আগামী কয়েক দিন এমনই থাকবে পারদ। কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩২ থেকে ৯৩ শতাংশ।









