গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১২ মার্চ, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৭১ তম দিন, অধিবর্ষে ৭২ তম। বছর শেষ হতে আরও ২৯৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৮৪- সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল।
১৯৩৫- বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক রেহমান সোবহান।
১৯২৪- প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন।
১৮৮৪- বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত।
১৬৮৫- আইরিশ বিজ্ঞানী জর্জ বার্কলি।

মৃত্যু
২০১৩- ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন।
১৯৮৮-কথাশিল্পী সমরেশ বসু।
১৯৭৭- প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী কেয়া চক্রবর্তী।
১৯৬০- পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
১৯৭২- আজকের দিনে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।
১৯৩০- ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা গান্ধীজির নেতৃত্বে উপনিবেশিক শক্তি বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৮৯৬- নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।
১৭৯৯- অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৩৬৫- ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।



