গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৮ মার্চ, শুক্রবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৬৭ তম দিন, অধিবর্ষে ৬৮ তম। বছর শেষ হতে আরও ২৯৮ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৭৪- বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের ভারতীয় বাঙালি অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়।
১৯৫৪- বাঙালি কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও ছোটগল্পকার রামকুমার মুখোপাধ্যায়।
১৯১৬- বাঙালি সাহিত্যিক অন্নপূর্ণা গোস্বামী।
১৯০৮- ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী লোকনাথ বল।
১৮৫৪- আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার টম হোরান।

মৃত্যু
২০২১- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম।
২০০২- যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক নিরঞ্জন ধর।
১৯৯২- রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিত ঠাকুর।
১৯৪২- মার্ক্সবাদী, সাহিত্যিক সোমেন চন্দ।
১৮৭৪- মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্মোর।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
২০২০- প্রথম বাংলাদেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
১৯৫৭- ঘানা জাতিসংঘে যোগদান করে।
১৯৫০- সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
১৯৩০- মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯১১- আজকের এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট গ্রহণ করেন।
১৮৩৬- কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়।



