গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৭ মার্চ, বৃহস্পতিবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৬৬ তম দিন, অধিবর্ষে ৬৭ তম। বছর শেষ হতে আরও ২৯৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৮৭- ফরাসি ফুটবল খেলোয়াড় হাতেম বিন আরফা।
১৯৫৫- ভারতীয় অভিনেতা অনুপম খের।
১৯৫০- বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব ফরীদ উদ্দীন মাসঊদ।
১৯৩৮- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ডেভিড বাল্টিমোর।
১৯৩১- প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ।
১৯০৭- ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী অখিলচন্দ্র নন্দী।
১৯০৪- বাঙালি লেখক ও ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়।
১৮৯০- বৃটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য মনোরঞ্জন গুপ্ত।

মৃত্যু
২০১৭- ভারতীয় সঙ্গীতশিল্পী, দোহার ফোক ব্যান্ড কালিকাপ্রসাদ ভট্টাচার্য।
২০০০- ইংরেজ অভিনেতা চার্লস গ্রে।
১৯৮২- শিশু সাহিত্যিক বিমল ঘোষ।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ মার্চ, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

ঘটনাবলী
১৯৭৩- আজকের দিনে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯১৭- জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয়।
১৮৩৫- ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফারসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষা প্রচলন করে।
১৮৬১- ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ ঘটে।



