Weather Updates: জানুয়ারিতেই শেষ শীত, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়দিন এবং মকরসংক্রান্তির মতো সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। এবারের সরস্বতী পুজোও হতে চলেছে উষ্ণ, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বঙ্গে শীতের প্রত্যাবর্তনের আর তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ২৩ জানুয়ারি শেষ হতে চলেছে চলতি মরশুমের শীতের মেয়াদ। শনিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রবিবারের পর থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, নজরে তৃণমূলের দুই নেতা

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কমে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে, বৃহস্পতিবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কমে দাঁড়ায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন উষ্ণ থাকবে রাজ্যের আবহাওয়া। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহ থেকেই হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। কার্যত উধাও হবে শীত। আগামী রবিবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা।

জানুয়ারিতেই শেষ শীত, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?
জানুয়ারিতেই শেষ শীত, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। তবে সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা হলেও থাকবে। দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প যুক্ত হাওয়া ঢুকবে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা সহ এই সমস্ত সিস্টেমগুলি চলে গেলে আবার উত্তুরে হাওয়া প্রবেশ করার পথ প্রশস্ত হতে পারে। তবে ততদিনে তা দক্ষিণবঙ্গে আদৌ আর প্রভাব ফেলবে কিনা, সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার বদল হবে। আজ ও কাল শনিবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ উত্তরাখন্ড সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তর-পশ্চিম ভারতজুড়েই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। রাজধানী দিল্লিতে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার।

জানুয়ারিতেই শেষ শীত, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

জানুয়ারিতেই শেষ শীত, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?
জানুয়ারিতেই শেষ শীত, বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

সোমবার থেকে বুধবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, চন্ডিগড় এবং উত্তর প্রদেশের একাংশে। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কতা বিহারে। অসম, মেঘালয় মনিপুর ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শনিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত