SSC-TET Scam: নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, নজরে তৃণমূলের দুই নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে হুগলীর যুব নেতা কুন্তল ঘোষের নাম। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়িতে সাতসকালে হানা দিল ইডি। অন্যদিকে, কুন্তলের সূত্র ধরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছে ইডির আরও একটি প্রতিনিধি দল। ১২ জনের একটি দল হানা দিয়েছে বলাগড়ে। হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন যুব জেলা সভাপতি শান্তনু।

আরও পড়ুনঃ Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় নেই লাল পার্টি, হতাশ রাহুল

অন্যদিকে, শুক্রবারেই কুন্তলের নিউটাউনে উজ্জ্বলা আবাসনে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানে কুন্তলের দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে সূত্রের খবর। সেই দুটি ফ্ল্যাটেই সকাল থেকে চলছে তল্লাশি। সব মিলিয়ে, নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির। নজরে তৃণমূলের দুই নেতা।

নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, বের হতে পারে একাধিক তথ্য 
নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, বের হতে পারে একাধিক তথ্য 

নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন ধরেই তৃণমূলের যুব নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এমনকি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে ৩২৫ জনের চাকরির জন্য কুন্তল ১৯ কোটি টাকা নিয়েছিল বলে জানা গেছে। টাকা নেওয়ার কথা কুন্তল স্বীকার করেছে। এমনকি প্রায় ১০০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে। এরপর তাঁকে একাধিক তথ্য নিয়ে ফের সিবিআই দফতরে তলব করা হয়েছিল। এখন তাঁর আবাসনে তল্লাশি অভিযানে নামল ইডি।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দেওয়া চার্জশিটে মানিক ও তাঁর পরিবার ছাড়াও তাপস মণ্ডলের নাম ছিল। সেই তাপস মণ্ডলকে একাধিকবার এর আগে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শেষবার সিবিআই দফতরে কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে তাপস মণ্ডলকে জিজ্ঞাসবাদ করা হয়েছিল।

নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, বের হতে পারে একাধিক তথ্য 

নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, বের হতে পারে একাধিক তথ্য 
নিয়োগ দুর্নীতিতে জোড়া তল্লাশি অভিযান ইডির, বের হতে পারে একাধিক তথ্য 

কুন্তলের বিরুদ্ধে তাপসের অভিযোগ ছিল ৩২৫ জনের মধ্যে একাধিক জনকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা তুলেছিলেন যুব তৃণমূল নেতা। যদিও তাপসের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা কুন্তল। তাঁর কথায়, তাপস মণ্ডল কী বলছেন, সেটা তাঁর জানা নেই। যদি সেরকম হত তাহলে প্রথম দিন কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন