Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় নেই লাল পার্টি, হতাশ রাহুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩০ জানুয়ারি কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা শেষ হবে। ওইদিন বিজেপি বিরোধী সব দলকে হাজির হওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খোলা চিঠি লেখেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই ওইদিন থাকার সম্মতি জানিয়েছে এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা, এডিএমকে, সিপিআই, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, সমাজবাদী পার্টি।

আরও পড়ুনঃ মিঠুনদা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, এবার বোমা ফাটালেন ফিরহাদ

কিন্তু আশ্চর্যজনকভাকে নিশ্চুপ সিপিএম। আর এই নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কারণ কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএমের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক যথেষ্ট ভালো। ব্যক্তিগত স্তরে রাহুলের সঙ্গে গিয়ে চুরির সম্পর্ক অত্যন্ত মধুর।

ভারত জোড়ো যাত্রায় নেই লাল পার্টি, হতাশ রাহুল
ভারত জোড়ো যাত্রায় নেই লাল পার্টি, হতাশ রাহুল

রাজ্য স্তরের রাজনীতিতে কেরল ছাড়া যেসব রাজ্যে সিপিআইএম রয়েছে সেখানেও একসাথে ঠিকভাবে চলছে এই দুইটি দল। সংসদের ভেতরে এবং বাইরে যে কোন ইস্যুতে আইএম পাশে থাকে। কিন্তু ভারতজোড়া যাত্রাতে কেন সিপিআইএম বেরিয়ে যাচ্ছে তা নিয়ে জল্পনা রয়েছে কংগ্রেসের অন্দরেও।

6 10

লালগড়ের যুক্তি ৩০ তারিখ পর্যন্ত কলকাতায় কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আর সেখানেই থাকবে দলের প্রথম সারির নেতারা তাই কংগ্রেসের ভারতজোড়ো যাত্রায় সেই দিন উপস্থিত থাকতে পারবেন না সিপিএম এর কোন নেতা।

ভারত জোড়ো যাত্রায় নেই লাল পার্টি, হতাশ রাহুল

5 12

যদিও সিপিএমের এই যুক্তি মানতে নারাজ কংগ্রেস। তারা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন যাত্রার দিন অনেকদিন আগেই প্রকাশ করা হয়েছিল। কিন্তু লালদলের বৈঠক ৩০ শে জানুয়ারি করা মানেই কোনভাবে রাজনৈতিক কৌশল। তবে কংগ্রেসের সিদ্ধান্ত সিপিএম যেহেতু সব সময় কংগ্রেসের পাশে থেকেছে তাই এই নিয়ে তাঁর কোন মন্তব্য করবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন