নজরবন্দি ব্যুরোঃ বারবার তিনি দাবি করেছেন তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদ তাঁর যোগাযোগে রয়েছে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সেই কথা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। এরই মধ্যে মেয়র ফিরহাদ হাকিম দাবি করলেন, মিঠুনদা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি ব্যক্তিগত কারণে মিঠুন চক্রবর্তী বিজেপিতে গেছেন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ SSC-TET Scam: বাড়বে ভুয়ো নিয়োগের সংখ্যা, আতশকাচের তলায় ২৩ হাজারের ভাগ্য
ফিরহাদের বক্তব্য, ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন। তিনি আরও বলেন, তিনি চাইছেন না তৃণমূলের সঙ্গে তাঁর আর কোনও বিরোধ হোক। ফিরহাদের এই বক্তব্য নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমে একাধিকবার তোপ দাগতে দেখা গেছে মহাগুরুকে। তাঁর অভিনীত প্রজাপতি সিনেমা কেন নন্দনে মুক্তি পেল না? সেবিষয়েও বারবার প্রশ্ন তুলেছেন তিনি। আবার কুণাল ঘোষের কথায় জবাবে বলেছেন এলি থেলি গঙ্গারামদের পাত্তা দিতে রাজি নয়।
মিঠুনদা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক ফিরহাদ

ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। মিঠুন চক্রবর্তীর সঙ্গে অনেক নেতা যোগাযোগ রেখেছে।



