Weather Updates: শিলাবৃষ্টি সঙ্গে ৬০ কিমি বেগে বইবে হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের প্রথমেই বৃষ্টি। আর ভরা শীতের মাসে দেখা নেই কনকনে ঠান্ডার, মকর সংক্রান্তির আগেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার সঙ্গে শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। দিল্লী সহ উত্তর ভারতে চরম শৈত্যপ্রবাহ চলবে বলে জানাচ্ছে মৌসম ভবন।

আরও পড়ুনঃ মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ

বুধবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল কলকাতার আকাশ। দৃশ্যমানতা সকালের দিকে অনেকটাই কম ছিল। পরে ধীরে ধীরে আকাশ হালকা পরিষ্কার হয়েছে। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৮৩ শতাংশের মধ্যে। আবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শিলাবৃষ্টি সঙ্গে ৬০ কিমি বেগে বইবে হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জানুন
শিলাবৃষ্টি সঙ্গে ৬০ কিমি বেগে বইবে হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জানুন

দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের অন্য জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে থাকবে কলকাতা। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটেও যাবে।

উল্লেখ্য, ৫৪ বছরের রেকর্ড ভেঙেছে এবারের আবহাওয়া। সাম্প্রতিক অতীতে এত উষ্ণ সংক্রান্তি দেখেনি রাজ্যবাসী। মকর সংক্রান্তি চলাকালীন প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। শীত ছাড়াই গঙ্গাসাগরে চলেছে পুণ্যস্নান।

শিলাবৃষ্টি সঙ্গে ৬০ কিমি বেগে বইবে হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জানুন

শিলাবৃষ্টি সঙ্গে ৬০ কিমি বেগে বইবে হাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জানুন

হাওয়া অফিস সূত্রে খবর, পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে। বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আপার লেভেলে থাকবে। ঠিক এর দু’দিন পরেই শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। চরম শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজধানী দিল্লিতে। শৈত্যপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, সৌরাষ্ট্রে কচ্ছ এলাকায়। উত্তরপ্রদেশ এবং বিহারেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত