Madhyamik: মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিকের প্রস্তুতির জন্য এই টেস্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। এবছরের মাধ্যমিক পরীক্ষার আগেই সেই টেস্ট পেপার ঘিরে বিতর্ক রাজ্যে। টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় লেখা রয়েছে ‘আজাদ কাশ্মীর।’ আর তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ হাই কোর্ট চত্বরে আর কিছুই করা যাবে না, কড়া নির্দেশ তিন বিচারপতির

এই ঘটনায় প্রশ্ন উঠেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে। যদিও পর্ষদের ব্যাখ্যা, স্কুলের তৈরি প্রশ্নপত্র অপরিবর্তিত রেখেই তোলা হয় টেস্ট পেপারে, আর এবারও তা হয়েছে। কিন্তু, এমন একটি শব্দ তোলার আগে কেন দেখা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুল স্বীকার করে, তা সংশোধন করতে তৎপর হয়েছে পর্ষদ।

মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ
মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ

এই প্রশ্নপত্রটি ছিল মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের। মঙ্গলবার ওই বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপহারানন্দ মহারাজ বলেন, “ইতিহাস পাঠ্যপুস্তকে আজাদ কাশ্মীর বিষয়টির উল্লেখ রয়েছে। সেই সরকারি পাঠ্যপুস্তক থেকেই মানচিত্রে জায়গাটি চিহ্নিত করতে বলা হয়েছে।”

এই নিয়ে রাজনৈতিক রং চড়িয়েছে বিজেপি। বিতর্ক উসকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “রাজ্য সরকারের একটা তোষণ মনোবৃত্তি আছে। এটা তারই ন্যারেটিভ হয়তো।”

মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ

অপর দিকে এই প্রসঙ্গে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, বিষয়টি জানতে পেরেই সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যাঁরা টেস্ট পেপার তৈরি করেন, তাঁদের বলেছি বিষয়টা খতিয়ে দেখতে। তবে কোনও স্কুলের অটোনমিতে আমরা হস্তক্ষেপ করি না। এক্ষেত্রেও তাই হয়েছে।’

মাধ্যমিকের টেস্ট পেপারে আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন! তুমুল বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ

পর্ষদের স্পষ্ট বার্তা, কারওর ভাবাবেগকে আঘাত করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পর্ষদের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত