হাওয়া অফিস সূত্রে খবর, একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
পশ্চিমি বিক্ষোভের জেরে ১১ জানুয়ারি সাইক্লোনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ১৪ জানুয়ারি পশ্চিমি হিমালয় ক্ষেত্র এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত জারি করা হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু দিনের জন্য উধাও হবে শীত।
মৌসম ভবন জানিয়েছে, রোদ্দুরের সঙ্গেই সোমবার কলকাতার আকাশে মেঘেরও দেখা পাওয়া যাবে। তবে মেঘ থাকলেও দক্ষিনবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজ্যজুড়ে কুয়াশার পূর্বাভাস দিল হাওয়া অফিস। মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
রাত পোহালেই শুধু রাজ্য নয় গোটা বিশ্ব সেজে উঠবে বড়দিনের উৎসবে আর তার আগেই বড় হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়াবিদরা। ক্রিসমাস ইভের সকালে হাড়কাঁপুনি ঠান্ডা। কিন্তু দুপুরের পর থেকেই বদলাবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে।
আর একদিন পরেই ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন, আর তার আগেই রাজ্য থেকে উদ্ধাও নিচ্ছে শীত। সকালে ঘন কুয়াশার দাপট থাকলেও দেখা নেই কনকনে শীতের আমেজের। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা পারদ বাড়বে।
রাজ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে। জাতীয় সড়ক সহ অন্যান্য রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দৃশ্যমানতা অনেকটাই কমবে এই দুই জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আজ মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। কুয়াশার চাদরে মোড়া সকালে ঘুম ভেঙেছে কলকাতাবাসীর। শুধু কুয়াশা নয় সকালের দিকে সামান্য শিশির দেখা গিয়েছে। সোমবারের তুলনায় সামান্য তাপমাত্রা বেড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।