নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টির অ্যালার্ট রাজ্যজুড়ে, ভারতীয় মৌসম বিভাগের জারি করা আবহাওয়ার খবর অনুযায়ি কিছু কিছু এলাকায় কনকনে ঠাণ্ডা থেকে কিছুদিনের জন্য মুক্তি মিলবে। আইএমডি-র বিজ্ঞানীদের পরামর্শ মতো এই মুহূর্তে ২ টি পশ্চিমি ঝঞ্ঝার বিক্ষোভ সক্রিয় হয়ে রয়েছে। এর প্রভাবেই বুধবার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে। যার কারণে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে।
আরও পড়ুনঃ হাড়কাঁপানো ঠাণ্ডা থেকে এবার মিলবে রেহাই! কী জানাল মৌসুম ভবন ?


এদিকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সামনের ২ দিনে তাপমাত্রা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেও সামান্য বাড়বে তাপমাত্রা। তবে এতে স্বস্তি পাওয়ার কিছু নেই। কারণ পশ্চিম ঝঞ্ঝার দাপট কাটলে ফের একবার পারদ পতন হবে।

পশ্চিমি বিক্ষোভের জেরে ১১ জানুয়ারি সাইক্লোনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ১৪ জানুয়ারি পশ্চিমি হিমালয় ক্ষেত্র এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত জারি করা হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু দিনের জন্য উধাও হবে শীত। ১৩ থেকে ১৫ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে।

পঞ্জাব, হরিয়াণা, পশ্চিম-উত্তর প্রদেশ এবং এদের আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। জম্মু-ৃকাশ্মীর, হিমাচল প্রদেশে মুষলাধার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উঁচু এলাকায় হবে তুষারপাত। মৌসম বিভাগের উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা সামাণ্য বৃদ্ধি পাবে আজ থেকে। তবে এই অবস্থাতেও বিহারে শৈত্যপ্রবাহ জারি থাকবে।


বৃষ্টির অ্যালার্ট রাজ্যজুড়ে, পশ্চিমি ঝঞ্ঝায় তছনছ হবে একাধিক অঞ্চল

দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। একই সঙ্গে দুর্বল হবে উত্তুরে হাওয়া।







