নজরবন্দি ব্যুরোঃ মকর সংক্রান্তিতে শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজেই সংক্রান্তির স্নান সাগরে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। পশ্চিমি ঝঞ্ঝার কারণে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু দিনের জন্য উধাও হবে শীত। ১৩ থেকে ১৫ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রবিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তার আগে পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে বাংলা জুড়ে। তবে আগামী দিনে আরও একবার পড়তে পারে জাঁকিয়ে ঠান্ডা৷
আরও পড়ুনঃCV Ananda Bose: সব দিক থেকে যাতে বিচারব্যবস্থাকে রক্ষা করতে হবে, বার্তা রাজ্যপালের


একই রকম ঠাণ্ডা আবহাওয়া রয়েছে বাংলা জুড়ে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি সকালের মধ্যে উত্তরবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন রয়েছে। আগামী ৪ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে । ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে।
হাড়কাঁপানো ঠাণ্ডা থেকে এবার মিলবে রেহাই! কী জানাল মৌসুম ভবন?
দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। একই সঙ্গে দুর্বল হবে উত্তুরে হাওয়া।










