নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই শুধু রাজ্য নয় গোটা বিশ্ব সেজে উঠবে বড়দিনের উৎসবে আর তার আগেই বড় হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়াবিদরা। ক্রিসমাস ইভের সকালে হাড়কাঁপুনি ঠান্ডা। কিন্তু দুপুরের পর থেকেই বদলাবে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। আর তার জেরেই বেলা যত গড়াবে ততই তাপমাত্রা বৃদ্ধি পাবে শহরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুনঃ ৪ জানুয়ারি সাগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা, করোনার মাঝেই গঙ্গাসাগর নিয়ে চিন্তায় প্রশাসন


স্বাভাবিকের ওপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কার্যত উষ্ণ বড়দিন কাটাবে উৎসবপ্রিয় বাঙালি। এদিকে, বাড়বে কুয়াশার প্রকোপ। দৃশ্যমান্যতা কমবে। শনিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে পারে ৯৬ শতাংশ।

রবিবারে অর্থাৎ কাল ২৫ ডিসেম্বরে কলকাতায় ২ ডিগ্রি এবং জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বাড়তে পারে। বড়দিনে শীতের প্রকোপ কমবে উষ্ণতার ছোঁয়া। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে মাঝারি কুয়াশা এবং বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার প্রকোপ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় দৃশ্যমানতা কম থাকবে। গোটা উত্তরবঙ্গজুড়েই ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটার থাকবে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতাতেও মাঝারি কুয়াশা প্রভাব থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতায় সকালে আকাশ কুয়াশার চাদরে মোড়া, পরে ধীরে ধীরে পরিষ্কার হয় আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বড়দিনের সকাল পর্যন্ত শীত বজায় থাকলেও দুপুর থেকে তাপমাত্রা ক্রমশই বাড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে দুই বঙ্গেই। তাপমাত্রা বাড়লেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।


চলতি বছরে বিদায় শীত, নিম্নচাপের জেরে বড়দিন ঢাকবে কালো মেঘে

আগামী কয়েকদিন ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তর-পশ্চিমের পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশের বেশিরভাগ অংশ। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এবং ত্রিপুরায়। উত্তর-পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের পূর্বাভাস। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে পঞ্জাব, হরিয়ানা এই দুই রাজ্যে রবিবার-মঙ্গলবার পর্যন্ত।







