নজরবন্দি ব্যুরোঃ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখে গঙ্গাসাগরে গিয়ে ৫ তারিখ সেখানকার যাবতীয় তদারকি ্করে ৬ তারিখ কলকাতা ফিরতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে এ বিষয়ে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আগমনের আগেই যাতে সাগরদ্বীপকে মেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেলা যায় সে ব্যাপারে লক্ষ্য দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
আগামী ১৪ জানুয়ারি সাগরদ্বীপে পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্যস্নান করবেন তীর্থযাত্রীরা। এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলাতেই রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের। তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

ইতিমধ্যেই গত ২১ ডিসেম্বর বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। চলে গিয়েছে যাবতীয় নির্দেশিকা। মন্ত্রীদের অবস্থান ও ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রেখেছেন তিনি। এবার শুধু হাতে কলমে শেষ মুহূর্তের নজরদারি বাকি। সেটা সারতেই ৪ তারিখ গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
৪ জানুয়ারি সাগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা, করোনার মাঝেই গঙ্গাসাগর নিয়ে চিন্তায় প্রশাসন

৮-১৫ জানুয়ারি সাগরদ্বীপে চলবে গঙ্গাসাগর মেলা। নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে এ বিষয়ে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।শুক্রবার গঙ্গাসাগর মেলা প্রস্তুতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এক উচ্চপর্যায়ের বৈঠক করেছে। মুখ্যমন্ত্রীর আগমনের আগেই যাতে সাগরদ্বীপকে মেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেলা যায় সে ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে ওই বৈঠকে। তাই জেলা প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন। তবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে করোনার বাড়বাড়ন্ত। এর মধ্যে গঙ্গাসাগরের মেলা কী প্রভাব ফেলে সে নিয়ে চিন্তায় প্রসাশন।










