Weather Updates: বড়দিনের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা, শীতের কাঁটা হচ্ছে গভীর নিম্নচাপ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কনকনে শীত কি আদেও আসবে বাংলায়? এটাই এখন বড় প্রশ্ন রাজ্যবাসীর কাছে। ডিসেম্বরের শেষদিকে এসেও সেভাবে দেখা মিলছে না শীতের। উষ্ণ বড়দিনের আগে চলতি শীতে ফের তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে। এদিকে বেশ কয়েকদিন ধরে ভোরের দিকে হাল্কা কুয়াশা, বেলা বাড়লে নরম রোদ আর বিকেলের পর থেকেই একধাক্কায় নেমে যাচ্ছিল তাপমাত্রার পারদ। খুব বেশি ন হলেও বেশ কিছুটা শীত শীত ভাব উপভোগ করছিলেন বঙ্গবাসী। কিন্তু ফের উধাও শীত।

আরও পড়ুনঃ গঙ্গাসাগরের মেলা তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী, দিলেন একাধিক নির্দেশিকা

আজ বুধবার কলকাতা শহরে সকালে কিছুটা হলেও কমল তাপমাত্রা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি ছিল। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে থাকবে। সপ্তাহান্তে ফের একবার বাড়বে তাপমাত্রা। এদিকে, উত্তরবঙ্গেও মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে। মালদা ও দিনাজপুরেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

বড়দিনের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা, শীতের কাঁটা হচ্ছে গভীর নিম্নচাপ
বড়দিনের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা, শীতের কাঁটা হচ্ছে গভীর নিম্নচাপ

শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার আংশিক মেঘলা থাকবে উপকূল অঞ্চলের আকাশ। সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় কুয়াশা আরও বাড়বে। ২৫শে ডিসেম্বর বড়দিনে আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন।

রাজ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে। জাতীয় সড়ক সহ অন্যান্য রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দৃশ্যমানতা অনেকটাই কমবে এই দুই জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

উল্লেখ্য, হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আরব সাগরে নিম্নচাপ ক্রমশ দূরে সরে যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটি আরও শক্তিশালী হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করবে। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি শুক্রবারের পর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি করবে।

বড়দিনের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা, শীতের কাঁটা হচ্ছে গভীর নিম্নচাপ

বড়দিনের আগেই রাজ্যে বাড়বে তাপমাত্রা, শীতের কাঁটা হচ্ছে গভীর নিম্নচাপ

হাওয়া অফিস জানিয়েছে, তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। তামিলনাড়ু, পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলের অংশে বৃষ্টি বাড়বে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি সহ উত্তর প্রদেশ পঞ্জাব হরিয়ানাতে। বিহার এবং উত্তরবঙ্গ ও সিকিমে ঘন কুয়াশার সম্ভাবনা। শৈত্য প্রবাহ হতে পারে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর