Weather Updates: সুখ-দুঃখ মিলিয়ে বছরের শুরুতেই বড় খবর দিল হাওয়া অফিস, রইল বৃষ্টির সম্ভাবনাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসব মুখোর আমেজ নিয়েই শুরু নতুন বছর, কিন্তু ডিসেম্বর-জানুয়ারি মাসে এসেও দেখা মিলছে কনকনে শীতের। ২০২৩ সালের প্রথম দিনই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা। ফলে রবিবার এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছিল তাপমাত্রা। এদিকে শীতের জন্য কার্যত হা পিত্যেশ করে বসে আছে শীতপ্রেমী বঙ্গবাসী। কিন্তু, চাতক পাখির মত অপেক্ষা করাই সার।

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের

বছরের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে পারদ সামান্য কমলেও শীত অনুভবের ক্ষেত্রে তেমন ফারাক পড়বে না শহরে। যদিও কলকাতায় একটা হালকা শীতের আমেজ বজায় রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে উপরে থাকায় স্বস্তি পাচ্ছেন না শীতপ্রেমীরা। কিন্তু তার মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

সুখ-দুঃখ মিলিয়ে বছরের শুরুতেই বড় খবর দিল হাওয়া অফিস, রইল বৃষ্টির সম্ভাবনাও
সুখ-দুঃখ মিলিয়ে বছরের শুরুতেই বড় খবর দিল হাওয়া অফিস, রইল বৃষ্টির সম্ভাবনাও

হাওয়া অফিস সূত্রে খবর, গত বছরের শেষ দিন অর্থাৎ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার অর্থাৎ বছরের দ্বিতীয় দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৫ থেকে ৯০ শতাংশ। রবিবারের মতই সোমবার দিনের শুরুটা কুয়াশার চাদরে ঢাকা ছিল শহর। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়েছে আকাশ।

দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। রাজ্যজুড়ে কুয়াশার সম্ভাবনা। বেশিরভাগ জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। এদিকে, দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশই দেখা যাবে। তবে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

মৌসম ভবন জানিয়েছে, রোদ্দুরের সঙ্গেই সোমবার কলকাতার আকাশে মেঘেরও দেখা পাওয়া যাবে। তবে মেঘ থাকলেও দক্ষিনবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজ্যজুড়ে কুয়াশার পূর্বাভাস দিল হাওয়া অফিস। মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। রাজ্যের অন্যান্য জেলাতেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

সুখ-দুঃখ মিলিয়ে বছরের শুরুতেই বড় খবর দিল হাওয়া অফিস, রইল বৃষ্টির সম্ভাবনাও

সুখ-দুঃখ মিলিয়ে বছরের শুরুতেই বড় খবর দিল হাওয়া অফিস, রইল বৃষ্টির সম্ভাবনাও

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩ দিন একই রকম থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া। ভোরের দিকে কুয়াশা, এবং বেলা বাড়লে মেঘ-রোদের লুকোচুরি চলবে বুধবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার থেকে বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে রাজ্যে। সেদিন কলকাতা সহ সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে ফের জাঁকিয়ে শীতের খবরে খুশি রাজ্যের শীতপ্রেমীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত