নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের সূচনা লগ্নেই রক্ত ঝড়ল উপত্যকায়। জঙ্গি হামলার আতংক ফিরে এল ভূস্বর্গে। কাশ্মীরের শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া আক্রমণ চালাল জঙ্গিরা। এই মালায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঁরা সকলেই ওই এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিস।

আরও পড়ুনঃ নোটবন্দি মামলায় ক্লিনচিট পেলেন মোদী, সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল, জানিয়ে দিল শীর্ষ আদালত

নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের

গুরুতর জখম হয়ে ৯ জন ভরতি হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনকে জম্মুর হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও আঁটসাঁট করা হয়েছে উপত্যকা নিরাপত্তা। রবিবার প্রথম হামলাটি হয় শ্রীনগরে । সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিবাহিনী।

নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের
নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের

তাতে ৬ জনের জখম হওয়ার খবর মেলে। এর পরপরই রাজৌরির ডাংরি গ্রামে ভয়াবহ হামলা চলে। জানা গিয়েছে, ভর সন্ধেবেলা সেখানে হানা দেয় ২ বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। জম্মুর প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই হিন্দু সম্প্রদায়ের। তাঁদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল ও শিব পাল।

নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের

নতুন বছরের শুরুতেই রক্ত ঝড়ল উপত্যকায়, জঙ্গি হামলায় মৃত্যু হল ৪ হিন্দু নাগরিকের

এই নিয়ে গত দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জঙ্গি হামলা ঘটল রাজৌরিতে। এর আগে ১৬ ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরেই জঙ্গি হামলায় ২ জনের মৃত্যু হয়। নববর্ষের প্রথম দিন এমন ঘটনায় ডাংরি গ্রামের প্রধান প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘নিরাপত্তার যথেষ্ট গাফিলতি রয়েছে। নিরীহ গ্রামবাসীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত