নজরবন্দি ব্যুরোঃ নোটবন্দির মামলায় ক্লিনচিট পেল নরেন্দ্র মোদীর সরকার। নোটবন্দির সিদ্ধান্ত বৈধ বলে জানাল দেশের শীর্ষ আদালত। সংবিধানের বিশেষ ধারা মোতাবেক সরকার নোটবন্দি করতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর সেই জন্য কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ নিউ ইয়ারে নয়া রেকর্ড, বিপুল বিক্রিতে কি এবার দাম কমবে মদের!
সুপ্রিম কোর্ট আরও বলেছে, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পাল্টে দেওয়া যায় না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কী ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিবেচনা করে কেন্দ্রের সিদ্ধান্তকে পাল্টানো যায় না। রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে ছ’মাস ধরে আলোচনা করেই কেন্দ্র নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল।

বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শীতকালীন বিরতির আগে বাদী-বিবাদী পক্ষের যুক্তি শুনেছিল এবং ৭ ডিসেম্বর রায়দান স্থগিত রেখেছিল। সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি বিআর গাভাই, বিভি নাগারথনা, এএস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণ্যম। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি বিভি নাগারথনা এই মামলায় দু’টি পৃথক রায় দিয়েছিলেন বলেও জল্পনা উঠেছিল।
নোটবন্দি মামলায় ক্লিনচিট পেলেন মোদী, সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল, জানিয়ে দিল শীর্ষ আদালত

প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী নোটবন্দি ঘোষণা করার পর গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে যায়। এই সিদ্ধান্তের সমালোচনায় নামে একাধিক অ-বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বিরোধী রাজনৈতিক দল। এর নেপথ্যে বড়সড় চক্রান্ত রয়েছে বলেও দাবি করা হয় কোনও কোনও দলের পক্ষ থেকে।



