শ্রাবণের প্রথম সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কড়া নাড়ছে সুন্দরবনে

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ উপকূল-সহ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শ্রাবণের শুরুতেই দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও কাল ভারি বৃষ্টি হবে ওপরের দুই জেলায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তাই পশ্চিমবঙ্গ উপকূল-সহ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শ্রাবণের প্রথম সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কড়া নাড়ছে সুন্দরবনেআবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ।

শ্রাবণের প্রথম সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কড়া নাড়ছে সুন্দরবনে

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা তো বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। অন্যদিকে, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

শ্রাবণের প্রথম সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কড়া নাড়ছে সুন্দরবনে

শ্রাবণের প্রথম সোমবারে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ কড়া নাড়ছে সুন্দরবনে

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ প্রবেশ করেছে ওড়িশায় স্থলভাগে। তারপর শক্তিক্ষয় হয়েছে তার। তাই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও সুন্দরবনে ফের দুর্যোগ কড়া নাড়ছে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত