কোথাও ঘন কালো মেঘ, কিছুটা দূরেই পেঁজা তুলো, আজকের আবহাওয়া কেমন থাকবে?

West Bengal Weather Update : আজ কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর, দেখে নিন একনজরে...

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে এইবার বর্ষা ঢুকেছিল একটু দেরিতে, তবে দেরিতে এলেও হিসেব চুকিয়ে দিচ্ছে মেঘলা আকাশ। এখন প্রায় রোজদিনই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই। বর্ষার আকাশের মাঝে মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে শরৎ কালের মত আকাশ। একদিকে আকাশে কোথাও ঘন কালো মেঘ। কিছুটা দূরেই আবার শরৎ এর পেঁজা তুলো উড়ে বেড়াচ্ছে! তবে আকাশ যেমনই থাকুক না কেন বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই ভিজিয়ে দিচ্ছে রাস্তা ঘাট থেকে গা-হাত-পা। যদিও ব্যাপক বৃষ্টি যেটাকে বলে, সেটা তেমন দেখা যাচ্ছে না। যাই হোক, এবার জেনে নিন আজ দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া(West Bengal Weather Update)? কি জানাল হাওয়া অফিস?

কোথাও ঘন কালো মেঘ, কিছুটা দূরেই পেঁজা তুলো, আজকের আবহাওয়া কেমন থাকবে?

আজ দক্ষিণবঙ্গের ১১ টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। IMD সূত্রে খবর, মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই ২০২৪, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা। এছাড়াও তালিকায় রয়েছে – হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। যদিও সেই হলুদ সতর্কতার তালিকায় নেই কলকাতা। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছেই তিলোত্তমায়।

কোথাও ঘন কালো মেঘ, কিছুটা দূরেই পেঁজা তুলো, কেমন থাকবে আজকের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতেই। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ঝড় বাদ দিয়ে স্বাভাবিক হাওয়ার বেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। ঝড় বৃষ্টির সময় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যদিও সেটা উপকূলবর্তী অঞ্চলে। আজ সূর্যদয় হবে সকাল ৫টা ৮ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। দিনের বেলায় বাতাসে আদ্রতা থাকবে ৮৬ শতাংশ। রাতের বেলায় বাতাসে আদ্রতা থাকবে ৯৩ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত