সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শেষে ভয়াবহ নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। পাসাপাশি চোখ রাঙাচ্ছে একটি ঘুর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টি এবং ঝড়ের। এ বছর বর্ষার তেমন ভয়াল রূপ দেখেনি বঙ্গবাসী। কিন্তু অগাস্টের শুরুতেই তাণ্ডব দেখায় প্রকৃতি। সেই প্রাকৃতিক তাণ্ডবলীলা গাঙ্গেয় এখনও ঝলক দেখাচ্ছে মাঝে মধ্যেই। এদিকে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃষ্টি চলবে,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও।
পাশাপাশি উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরমে চরম অস্বস্তি থাকবে আদ্রতার কারনে। তবে আবহাওয়ার পরিবর্তন হবে আগামীকাল থেকেই। আঝোর বৃষ্টির সঙ্গে ঝড়ের ভ্রূকুটি বঙ্গে।



