সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৬ শতাংশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কম দুই বঙ্গেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আজ, শুক্রবার নীল ষষ্ঠীর দিনে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কয়েক জেলায়।

সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?

আরও পড়ুন : নতুন বছরে তিনটি শুভ যোগের কারণে ভাগ্য খুলবে পাঁচ রাশির, আপনার রাশি তার মধ্যে আছে কি?

বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে এবং গরম ক্রমশ বাড়বে। চারদিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বীরভূম ও মুর্শিদাবাদে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।

সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?

দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ নীল ষষ্ঠীর দিনে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী ৪৮ ঘণ্টায় বেলা বাড়লে গরম বাড়বে সঙ্গে বাড়বে অস্বস্তিও। রবিবার নববর্ষের প্রথম দিনে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতায়।

সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?

সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?
সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?

কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর