বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় নতুন বাংলা বছর। পয়লা বৈশাখ। সেই দিন থেকেই ১৪৩০ বঙ্গাব্দ শেষ হয়ে শুরু হবে নতুন বঙ্গাব্দ ১৪৩১। সূর্যের মেষ রাশিতে গোচর করার সঙ্গেই নতুন বাংলা বছর শুরু হবে। নতুন বাংলা বছরের শুরুতেই গঠিত হবে শুক্রাদিত্য যোগ। এছাড়া এই সময় থাকবে শশ রাজযোগ, মালব্য রাজযোগ ও লক্ষ্মী নারায়ণ যোগ। নতুন বছরের শুরুতেই এতগুলি শুভ যোগের কারণে ভাগ্য খুলবে পাঁচ রাশির জাতকদের। দেখে নিন নতুন বাংলা বছরে সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতকরা।

আরও পড়ুন : ‘ইন্ডিয়া’ জোটের ছবি বরানগরে! তন্ময় বললেন, এটা বিধানসভা নির্বাচন লোকসভা নয়
সিংহ : আপনি যদি সিংহ রাশির জাতক হন, তাহলে নতুন বাংলা বছরে অনেকদিন পরে নিজের আর্থিক অবস্থার উন্নতি করার সুযোগ পাবেন। পেশাগত দিক থেকে নববর্ষে বিশেষ উন্নতি করার যোগ আছে সিংহ রাশির জাতকরা। তবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো থাকবে না। তাই অর্থ উপার্জনের পাশাপাশি নিজের শরীর ও মনের দিকে নজর রাখা জরুরি। পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে।

কন্যা: ১৪৩১ বঙ্গাব্দে সব থেকে বেশি লাভবান হতে চলেছেন কন্যা রাশির জাতকরা। আর্থিক সৌভাগ্যের পাশাপাশি পড়াশোনাতেও আগামী বছর দারুণ সাফল্য পেতে চলেছেন এরা। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ারও সুযোগ পাবেন কন্যা রাশির জাতকরা। পছন্দের বিষয় নিয়ে নিজের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন কন্যা রাশির ছাত্র ছাত্রীরা। বিশেষ করে আগামী বাংলা বছরের শেষের দিকে ভাগ্য চমকাবে আপনার।

বৃশ্চিক: নতুন বাংলা বছরে আর্থিক ভাবে লাভবান হতে চলে চলেছেন বৃশ্চিক রাশির জাতকরা। তবে একটা কথা মনে রাখতে হবে যে লটারি পাওয়ার মতো হঠাত্ করে প্রচুর অর্থ হাতে আসবে না আপনার হাতে। তবে এই নববর্ষে আর্থিক ভাবে সুবিধেজনক স্থানে থাকবেন বৃশ্চিকের জাতকরা। ধীরে ধীরে উন্নতির শিখরে উঠবেন আপনি। ধৈর্য্য ধরে নিজের কাজ করে গেলেই সাফল্য নিশ্চিত ভাবে লাভ করবেন।

ধনু: সৌভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ নতুন বছরে থাকবে ধনু রাশির জাতকদের উপর। তাঁদের ব্যাংক ব্যালান্স এই বাংলা নববর্ষে অনেকটাই বাড়বে। ধনু রাশির ছাত্র-ছাত্রীদের জন্য নতুন বছর পড়াশোনার দিক থেকে অনুকূল থাকবে। তবে ঋতু পরিবর্তনের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। কাজের সূত্রে নতুন বঙ্গাব্দে বিদেশ সফরের সুযোগ পাবেন। কেরিয়ারের দিক থেকেও বড় উন্নতির সম্ভাবনা আছে।

নতুন বছরে তিনটি শুভ যোগের কারণে ভাগ্য খুলবে পাঁচ রাশির, আপনার রাশি তার মধ্যে আছে কি?

কুম্ভ: বাংলা নববর্ষে আর্থিক ভাবে অত্যন্ত সৌভাগ্যজনক ফল লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় সূর্যের রাশি পরিবর্তনের ফলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে চলেছেন এরা। তবে নিজের টাকা পয়সার হিসেব রাখার ব্যাপারে আরও একটু স্মার্ট ও সাবধানী হতে হবে কুম্ভের জাতকদের। এই সময় পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। সমাজে প্রভাব প্রতিপত্তি ও জনপ্রিয়ত বাড়বে আপনার।



