নজরবন্দি ব্যুরোঃ অগ্রহায়ণ মাস শুরু আর সঙ্গে চাষিদেরও তোড়জোড় শুরু মাঠের লক্ষ্মীকে ঘরে আনার জন্যে, কিন্তু এই অগ্রহায়ণেই সর্বনাশ হবেনা তো? নাকি পৌষ-পার্বণে বেশ আনন্দ করেই কাটাবেন কৃষকবন্ধুরা সঙ্গে আপনারাও? আপাতত রাজ্যের আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। শীত এখনই কমছে না। তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! আমন্ত্রণ জানালেন অধিকারী পরিবারের সদস্য


ফের হাড়কাঁপানো ঠান্ডা। শুক্রবারই শহর কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে হয় ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ। রবিবার ছুটির দিন আরও নামতে পারে তাপমাত্রার পারদ। শীতপ্রেমীদের জন্য সুখবর। তাঁরা কিন্তু, উইকএন্ডে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন।

রাজ্যে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আর সেই কারণেই নামছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে পারদ পতনের সম্ভাবনা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা। কিছুটা তাপমাত্রা নামবে পূর্ব ভারতের রাজ্যে। চলতি সপ্তাহে শীতের স্পেল বাংলাতেও।
রাজ্যে শীতের আমেজ থাকলেও কলকাতায় শীতের অনুভূতি কিছুটা কমবে। আগামী কয়েকদিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শীতের আমেজ। তবে সাধারণ মানুষের আশঙ্কা বৃষ্টিপাতের কি কোনও সম্ভাবনা রয়েছে? নতুন কোনও নিম্নচাপ কি রাজ্যে শীত প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে? এই বিষয়ে অবশ্য স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।


অগ্রহায়ণেই সর্বনাশ হবেনা তো? কি বলছে আবহাওয়া দফতর জানুন

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের হতে পারে। সঙ্গে আরও জানায়, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরবসাগর এবং সংলগ্ন কেরল উপকূলের ওপরে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত উত্তর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কেরল, উপকূল ও দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



