Abhishek Banerjee: শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! আমন্ত্রণ জানালেন অধিকারী পরিবারের সদস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বিধানসভার দুর্লভ ছবি দেখেছিল রাজনৈতিক মহল। মমতার এক ডাকে সাড়া দিয়ে দুই সতীর্থকে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় মমতা-শুভেন্দুর সৌজন্য সাক্ষাত নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল। এরই মধ্যে নতুন করে শুরু আরও এক জল্পনা। কাঁথিতে সভা করতে গিয়ে শান্তিকুঞ্জে চায়ে পে চর্চায় উপস্থিত হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ BJP-TMC: পঞ্চায়েত নির্বাচনের আগে উলটপুরাণ, গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি!

প্রসঙ্গত, সমস্ত জল্পনা বাড়িয়ে গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ সৈনিক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দলবদল শান্তিকুঞ্জের সুর বদল করেছিল। পরবর্তীকালে ভাই সৌমেন্দু বিজেপিতে যোগদান করেন। শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে বিজেপির মিছিলে দেখা গেলেও সক্রিয়ভাবে বিজেপির কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করেননি দিব্যেন্দু অধিকারী।

শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! জল্পনা শুরু রাজনৈতিক মহলে 
শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! জল্পনা শুরু রাজনৈতিক মহলে

অধিকারী পরিবারের সদস্য হয়েও তিনি এখনও তৃণমূলের সাংসদ। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেও এখনও অবধি দিব্যেন্দুকে নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্যের শাসক দল। শান্তিকুঞ্জের সদস্য হলেও তিনি এখনও তৃণমূলে? যদিও এর আগে উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি নির্বাচনে বাবার সঙ্গে দিল্লিতে গিয়ে ভোট দিয়েছিলেন দিব্যন্দু। এখনও অভিষেককে আমন্ত্রণ জানাতে এখন নতুন করে জলঘোলা শুরু হয়েছে।

শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! জল্পনা শুরু রাজনৈতিক মহলে 

শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! জল্পনা শুরু রাজনৈতিক মহলে 
শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! জল্পনা শুরু রাজনৈতিক মহলে

আগামী ৩ তারিখ কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দানে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যা শান্তিকুঞ্জ থেকে মাত্র ২০০ মিটার দূরে। শুভেন্দু বিজেপিতে যোগদানের পর এই ময়দান থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি। যা নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। এবার সাংসদের আমন্ত্রণে শান্তিকুঞ্জে যাবেন অভিষেক! প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত