নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙ্গন। তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আন্দোরান ফুলবাড়ী ওয়ান গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ মোট পাঁচজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে আজ বিজেপিতে যোগদান করলেন। একই সঙ্গে আরো প্রায় এক হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছে বলে বিজেপির দাবি।
আরও পড়ুনঃ আগামী মাসের অধিকাংশ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন এক নজরে



আন্দোরান ফুলবাড়ী ওয়ান গ্রাম পঞ্চায়েতের মোট নয়জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ৫ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় আন্দোরান ফুলবাড়ী ওয়ান গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। বিজেপির দাবি শুধুমাত্র প্রশাসনের ভয়ে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারছে না বহু তৃণমূল কর্মী। যেদিন ভয় কেটে যাবে সেদিন তৃণমূলের আর কোন অস্তিত্ব থাকবে না।



বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং অরাজকতা কারণে যারা তৃণমূল কংগ্রেসের ভালো মানুষ রয়েছে তারা তৃণমূল কংগ্রস্ত থাকতে চাইছে না। আজ অন্দোরান ফুলবাড় ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ মোট পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং প্রায় এক হাজার কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বহু স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন তৃণমূল কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছে শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের ভয়ে তারা আসতে পারছে না।
পঞ্চায়েত নির্বাচনের আগে উলটপুরাণ, গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি!

যেদিন এই ভয় কেটে যাবে সেদিন তারা তৃণমূলের বিজেপিতে যোগদান করবে। অন্দোরান ফুলবাড়ী ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন বলেন, তৃণমূল কংগ্রেসের থেকে অনেক উন্নয়ন হবে এই ধারণা থেকেই বিগত দিনে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলাম। কিন্তু সেখানে গিয়ে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে অতিষ্ঠ হয়ে আবার বিজেপিতে যোগদান করলাম। এই বিষয়ে জেলা নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে জেলা সভাপতি এবং জেলার চেয়ারম্যান ফোন ধরেননি।







