নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বর মাস মানেই উৎসবের মরশুম। শীতের আমেজে বড় দিনের অনুষ্ঠান অথবা নিউ ইয়ার ইভ, সবেতেই মেতে থাকে আম জনতা। ছুটির তালিকাও অনেক বড়। সেকারণে আগামী মাসের অধিকাংশ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোনও অসুবিধায় পড়ার আগে একঝলকে দেখে নিন সেই তালিকা।
আরও পড়ুনঃ Bratya Basu: আইনি পরামর্শ নিতে বলা হয়েছিল, শিক্ষাসচিবের মন্তব্য প্রেক্ষিতে জানালেন মন্ত্রী


৩১ দিনের মধ্যে ডিসেম্বর মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে চালু থাকবে অনলাইন পরিষেবা। তবে এই ছুটির দিন রাজ্য বিশেষে পরিবর্তিত হতে পারে। বিভিন্ন রাজ্যের পক্ষ থেকেই এই ছুটি দেওয়া হয়ে থাকে।
এক নজরে দেখে নিন সেই তালিকাঃ
৩ ডিসেম্বর: সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব


৪ ডিসেম্বর : মাসের প্রথম রবিবার।
১০ ডিসেম্বর : মাসের দ্বিতীয় শনিবার।

১১ ডিসেম্বর : মাসের দ্বিতীয় রবিবার।
১২ ডিসেম্বর: গারো উপজাতি নেতার মৃত্যুবার্ষিকী। তাই উত্তর-পুর্বের একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৮ ডিসেম্বর : মাসের তৃতীয় রবিবার।
১৯ ডিসেম্বর : গোয়া মুক্তি দিবস
২৪ ডিসেম্বর : মাসের চতুর্থ শনিবার।

২৫ ডিসেম্বর : মাসের চতুর্থ রবিবার।
২৬ ডিসেম্বর : আইজ়ল (মিজোরাম), গ্যাংটক (সিকিম) ও শিলং (মেঘালয়) ব্যাঙ্কগুলি বড়দিন উদযাপন/লোসুং/নমসুং-এ বন্ধ থাকবে
আগামী মাসের অধিকাংশ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানুন দিনগুলি

২৯ ডিসেম্বর : গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন
৩০ ডিসেম্বর : মুক্তিযোদ্ধার স্মরণে শিলং ইউ কিয়াং নাংবাহ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর : আইজ়ল ও মিজোরাম জুড়ে ব্যাঙ্কগুলি নববর্ষ উদযাপন উপলক্ষে বন্ধ থাকবে।







