বকখালির কাছে রয়েছে লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। একে 'মিনি গোয়া' বলা হয়। দিঘা-মন্দারমণির মত পর্যটকদের ভিড় এখানে থাকে না। তবে যারা সমুদ্রের তীরে শান্ত নিরিবিলি
সোমবার সর্বভারতীয় দলের তকমা হারিয়ে তৃণমূল। সর্বভারতীয় তকমা হারাতেই বড় ধাক্কা তৃণমূলে, মঙ্গলবার সকালেই রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। এদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে ইস্তফাপত্র জমা দিলেন তিনি। সর্বভারতীয় দলের তকমা হারানোর পর এটা তৃণমূলের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
'গোয়ার ওল্ড মঙ্ক চা। এটাই পৃথিবীর শেষ প্রান্ত', একথা লিখেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যামেরার সামনেই দক্ষ হাতে বিশেষ এই চা তৈরি করেছেন দোকানের কর্মচারী। পদ্ধতি হালফিলের তন্দুরি চা তৈরি করার মতো। প্রথমে তন্দুর থেকে পোড়া মাটির ভাঁড় বের করেন নেন ওই যুবক।
চলতি বছরের বিধানসভা নির্বাচনে ১১ টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। এবার দীগম্বর কামাত এবং মাইকেল লোবো সহ ৮ জন বিধায়ক কংগ্রেস বিধায়ক আজই যোগদান করতে চলেছেন বিজেপিতে। সূত্রের খবর, ওই ৮ বিধায়ক ইতিমধ্যেই স্পিকার এবং মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন। বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস।