ভেঙে পড়ল যুদ্ধবিমান মিগ-২৯, প্রাণে বাঁচলেন পাইলট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যান্ত্রিক ত্রুটির কারণে গোয়া উপকূলে ভেঙে মিগ-২৯ যুদ্ধবিমান (MiG 29K fighter aircraft)। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গোয়ার সমুদ্র উপকূলে (Goa coast)। তবে পাইলট (Pilot) নিরাপদে ওই বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি সুস্থ আছেন বলেও খবর।

আরও পড়ুন: ১০ বছর পর জন্মভূমি পাকিস্তানে গেলেন মালালা ইউসুফজাই।

ভারতীয় নৌবাহিনী (Indian Navy) সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রশিক্ষণ চলাকালীন আচমকা গোয়ার সমুদ্র উপকূলে ভেঙে পড়ে একটি মিগ-২৯ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি প্রশিক্ষণ শিবিরে ফেরার পথে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর সেটি উপকূলেই ভেঙে পড়ে।

ভেঙে পড়ল যুদ্ধবিমান মিগ-২৯, প্রাণে বাঁচলেন পাইলট
ভেঙে পড়ল যুদ্ধবিমান মিগ-২৯, প্রাণে বাঁচলেন পাইলট

খবর সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান (search & rescue operation)। পরে ওই বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বোর্ড গঠন করে তদন্ত শুরু করেছে ভারতীয় নৌসেনার আধিকারিকরা। নৌ সেনা সূত্রের খবর, এদিন সকালে অন্যদিনের মতোই রুটিন মহড়া চলছিল মিগ বিমানটির।

ভেঙে পড়ল যুদ্ধবিমান মিগ-২৯, প্রাণে বাঁচলেন পাইলট

13

নৌ সেনার ঘাঁটিতে ফেরার সময়ে বিমান যখন আকাশেই, তখনই তাতে যান্ত্রিক গোলযোগ দেখা যায় বলে জানা গেছে। এই পরিস্থিতিতেই কোনও রকমে বিমান থেকে নিজেকে মুক্ত করে ঝাঁপ দেন পাইলট, পড়ে যান নীচে। সঙ্গে সঙ্গে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয় এবং কিছু পরে নিরাপদেই উদ্ধার করা হয় তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর