সরকার গঠনের প্রত্যাশা নিয়ে জোট করেছিলেন এমজেপির সঙ্গে। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার মুখে শোনা যাচ্ছে অন্য কথা। সূত্রের খবর, সরকার গঠনে ট্রাম্পকার্ড হতে পারে তৃণমূলের বন্ধু এমজিপি। এমনকি বিজেপি এবং কংগ্রেসের তরফে সেই বার্তা এসেছে বলেও শোনা যাচ্ছে।
সরকার গড়তে বিজেপি বিরোধী সমস্ত দলকেই স্বাগত জানাচ্ছে তাঁরা। এবার তৃণমূলকে জোটবার্তা কংগ্রেসের। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী আপকেও স্বাগত জানাচ্ছে তাঁরা। সোমবার গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ গুণ্ডুরার এই মন্তব্যে কার্যত তোলপাড় শুরু হয়েছে। আর সেই খবর কানে পৌঁছাতেই মঙ্গলবার গোয়ায় উপস্থিত হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গোয়ার নির্বাচন থেকেই আগামী দিনে বিরোধী পক্ষের সমীকরণ জানা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শেষ মুহুর্তে প্রচারে চমক দিতে গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের আগে জোট না হলেও নির্বাচনের পরে তৃণমূল-কংগ্রেসের জোট গোয়াতে? আপাতত এই প্রশ্নে সরগরম হয়েছে গোয়ার রাজনীতি। সেই জল্পনা উস্কে দিয়েছে তৃণমূল সাংসদ লুজিনহো ফেলেইরিওর মন্তব্য।
প্রার্থীপদে মনোনিত করা হলেও ফাতোর্দা থেকে প্রার্থীপদে অনিচ্ছা লুজিনহোর। বরং একজন মহিলার হাতে ওই কেন্দ্রের ব্যটন তুলে দিতে চান দলের সহ-সভাপতি। নির্বাচনের আগে কেন এই ইচ্ছাপ্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলের।