নজরবন্দি ব্যুরোঃ বাংলা থেকে বেরিয়ে জাতীয় রাজনীতিতে বিজেপিকে উৎখাত করার চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল। গত তিন মাস ধরে পশ্চিম ভারতের ছোট্ট রাজ্যটিতে ঘাঁটি গেড়েছিলেন সমস্ত শীর্ষ নেতারা। সরকার গঠনের প্রত্যাশা নিয়ে জোট করেছিলেন এমজেপির সঙ্গে। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার মুখে শোনা যাচ্ছে অন্য কথা। সূত্রের খবর, সরকার গঠনে ট্রাম্পকার্ড হতে পারে তৃণমূলের বন্ধু এমজিপি। এমনকি বিজেপি এবং কংগ্রেসের তরফে সেই বার্তা এসেছে বলেও শোনা যাচ্ছে।
আরও পড়ুনঃ TMC and Congress: এবার তৃণমূলকে জোটবার্তা কংগ্রেসের, আজই গোয়া যাচ্ছেন অভিষেক
এবিষয়ে জল্পনা বাড়িয়েছেন খোদ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সরকার গঠনের ক্ষেত্রে বিধায়ক সংখ্যা কম পড়লে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে কথা বলবেন তিনি। যদিও এর আগে এমজিপি জানিয়েছিল তাঁরা বিজেপিকে সমর্থন করে না। ফল ঘোষণার মুখে ভোল বদল হবে না তো?
সূত্রের খবর, শুধুমাত্র বিজেপি নয়, এমজেপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে কংগ্রেসের তরফে। তবে কংগ্রেসের তরফে খোলা প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূল এবং আপকেও। কংগ্রেসের তরফে প্রস্তাব মেলার পরেই গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামীকাল বৈঠক রয়েছে এমজিপি এবং তৃণমূলের। সেখানেই নেওয়া হতে পারে পরবর্তী সিদ্ধান্ত।
সরকার গঠনে ট্রাম্পকার্ড হতে পারে তৃণমূলের বন্ধু, আগামীকাল বৈঠক

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সেখান থেকে মুম্বই ফিরে কথা বলবে গোয়া বিজেপির ইনচার্জ দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। তাঁর দাবী, ২০ থেকে ২২ টি আসন নিয়ে গোয়ায় সরকার গঠন করবে বিজেপি।



