নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে তৃণমূল। গোয়ার নির্বাচন থেকেই আগামী দিনে বিরোধী পক্ষের সমীকরণ জানা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শেষ মুহুর্তে প্রচারে চমক দিতে গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Goa Election: নির্বাচনের পরে তৃণমূল-কংগ্রেসের জোট! জল্পনা উস্কে দিলেন তৃণমূল সাংসদ
এবারের গোয়া নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটের জল্পনা চলছিল। কিন্তু তাতে শিলমোহর পড়েনি। বরং সম্ভবনাময় পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোট করতে চায়নি কংগ্রেস। বাধ্য হয়েছে এমজেপির সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে ঘাসফুল শিবির। কিন্তু বালুমাটিতে ঘাসফুলের চাষ এতটা সহজ নয়। এটা আন্দাজ করতে পেরেই শেষ মুহুর্তের প্রচারে যাচ্ছেন অভিষেক।
দিন কয়েক আগেই গোয়ায় লম্বা সফর করেছেন অভিষেক। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, দলের প্রচার এমনকি প্রার্থী তালিকার মতো বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার শেষ মুহুর্তের প্রচারে কী চমক দেন অভিষেক? সেটাই দেখার। যদিও রাজনৈতিক মহলের ধারণা, যেহেতু করোনা কারণে সমস্ত বিধি মেনেই প্রচার করতে হচ্ছে তাই প্রচারে নতুন দল তৃণমূলকে বড়সড় সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে।
এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও জানিয়েছেন, নির্বাচনের পর কংগ্রেস সহ সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটে রাজি রয়েছে তৃণমূল। তিনি এমনও বলেন, গোয়ায় সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোটের কথা তিনমাস আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ মুহুর্তে প্রচারে চমক, গোয়ায় বিশেষ নজর তৃণমূলের দিকে

তৃণমূলের রাজ্যসভার সাংসদের সংযোজন, তিনি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তখন অনেকে বলেছিলেন গোয়ার ধর্মনিরপেক্ষ ভোট কাটাকাটি শুরু হতে চলেছে। এমত অবস্থায় দলনেত্রী নিজেই কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।



