নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন সবে মিটেছে। এরই মধ্যে গোয়া তৃণমূলের অন্দরেও প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে অসন্তোষের আবহ। এবার ক্ষোভ উগরে দিলেন গোয়া তৃণমূলের প্রধান কিরণ কান্দোলকর। তাঁর সাফ বক্তব্য, এখনই দলবদলের বিষয়ে কিছু ভাবছেন না তিনি। তবে প্রশান্ত কিশোরের কাজে অসন্তুষ্ট গোয়া তৃণমূল প্রধান।


গোয়া তৃণমূলের সভাপতির কথায়, এটা শুধুমাত্র তিনি নন, গোয়ায় সমস্ত তৃণমূল প্রার্থীরা এই ক্ষোভ প্রকাশ করে দিয়েছেন। প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে কোন না কোনও সময় আইপ্যাক সংস্থার কর্মীদের মধ্যে সম্পর্কের তিক্ততা দেখা দিয়েছিল। যখন আমি প্রার্থীদের সঙ্গে এবিষয়ে আলোচনা করি তখন অনেকেই আমাকে গোয়া সভাপতি পদ থেকে ইস্তফার কথা বলেন।
এপরেই কিরণ কান্দোলকরের কথায়, এখনই তিনি তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন না। কিন্তু প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাকের কার্যকলাপে অখুশি তিনি। ইতিমধ্যেই মঙ্গলবার দলের সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। আগামী দিনে বড়সড় পরিকল্পনা নিতে পারেন বৈঠকের পরেই।
এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের সম্পর্কের দুরত্ব দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল খুব শীঘ্রই দুই পক্ষের মধ্যে বিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল। এখন গোয়া তৃণমূল প্রধানের কথায় সেই জল্পনা বাড়তে শুরু করেছে।


প্রশান্ত কিশোরের কাজে অসন্তুষ্ট গোয়া তৃণমূল প্রধান, তৃণমূল ছাড়ছেন তিনি?

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি গোয়া নির্বাচন শেষ হয়েছে। এবার এমজিপির সঙ্গে জোট করেই লড়াই তৃণমূলের। অ্যালডোনা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কিরণ কান্দোলকর। থিভিম থেকে প্রার্থী হয়েছে তাঁর স্ত্রী কবিতা। রাজনৈতিক মহলের দাবী, দুটি আসনেই বিরোধীদের কড়া টক্কর দেবে ঘাসফুল শিবির।







