নজরবন্দি ব্যুরোঃ ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। সকালটা রোদ দিয়ে শুরু হলেও বেলা বড়তেই মুখভার করেছে আকাশ। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে সামান্য কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রা নতুন করে কমার কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather Update)৷
আরও পড়ুনঃ Anis Khan Death: আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, সাসপেণ্ড তিন পুলিশ কর্মী


আলিপুর হাওয়া অফিসের (Weather Updates) মতে, ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে রাজ্যে। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরাল হচ্ছে। সঙ্গে রয়েছে বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, যার কারণে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের এই জেলাগুলিতে শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় জেলায়। উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।
মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গেও।


মঙ্গলবার সকালেও সামান্য কুয়াশা ছিল শহর কলকাতার বুকে। পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখভার করছে আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।
আগামী ২দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে রাজ্যের অধিকাংশ জেলা

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। প্রথম প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে মঙ্গলবার দিনভর বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ ও মুজাফফরাবাদে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে।







