Anis Khan Death: আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, সাসপেণ্ড তিন পুলিশ কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত শুক্রবার হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ। আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেণ্ড করা হল। আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আনিসের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ Anis Khan: আগে অপরাধীরা শাস্তি পাক, সরকারি চাকরি নিতে নারাজ আনিসের বাবা

শুক্রবার বাড়ির ছাদ থেকে চার ছাত্র নেতাকে ঠেলে ফেলে খুনের অভিযোগ উঠেছে চার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের পোশাকে কারা ওই দিন উপস্থিত ছিল? চার দিনের মাথাতেও দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকালই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে আমতা থানায় যান সিটের সদস্যরা। কথা বলেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে।

ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট আনিসের পরিবার। ছেলের খুনে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই পুলিশ সূত্রে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আনিসের এক আত্মীয়ার কথায় তাঁরা আনিসের ফোন পুলিশকে দেননি। কেন এধরনের পদক্ষেপ নেওয়া হল? প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। আনিসের পরিবারের দাবী, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক।

আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, এএসআই সহ তিন পুলিশকর্মী সাসপেণ্ড

আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, এএসআই সহ তিন পুলিশকর্মী সাসপেণ্ড
আনিস খানের মৃত্যুকাণ্ডে বড় পদক্ষেপ, এএসআই সহ তিন পুলিশকর্মী সাসপেণ্ড

অন্যদিকে জনপ্রিয় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে বাড়ছে প্রতিবাদের আগুন। জেলা থেকে শুরু করে কলকাতার রাজপথে আন্দোলনে শামিল হয়েছে বাম ছাত্র যুব নেতৃত্ব। যোগ দিয়েছে কংগ্রেসও। গোটা ঘটনায় নজর রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সঠিক তদন্তের আশ্বাস ও দিয়েছেন তিনি। এরপরেই সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, “মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন এবং তাঁর নির্দেশ মতো আমরা একটি বিশেষ তদন্তকারী দল গঠনও করে নিয়েছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত