Anis Khan: আগে অপরাধীরা শাস্তি পাক, সরকারি চাকরি নিতে নারাজ আনিসের বাবা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর কেটে গিয়েছে তিনটে দিন। ইতিমধ্যেই গোটা ঘটনায় নজর রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সঠিক তদন্তের আশ্বাস ও দিয়েছেন তিনি। এরপরেই সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, “মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন এবং তাঁর নির্দেশ মতো আমরা একটি বিশেষ তদন্তকারী দল গঠনও করে নিয়েছি।” তবে এখনই সরকারি চাকরি নিতে চান না আনিসের বাবা।

আরও পড়ুনঃ Anis Khan: আনিস হত্যাকাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চাকরি তোলা রইল মাথার উপরে। আগে অপরাধীরা শাস্তি পাক।  যেদিন বিচার ফয়সালা হবে। দোষীরা শাস্তি পাবে। সেইদিন আপনার চাকরি নেব।” তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, প্রশাসনের উপর কোনও বিশ্বাস রাখি না। তবে এইমুহূর্তে মুখ্যমন্ত্রী আসলে সুবিধা হয়।

আগে অপরাধীরা শাস্তি পাক, চাকরি ফেরালেন আনিসের পিতা  

মুখ্যমন্ত্রী এলে ভালো হয়', নবান্নে যাচ্ছেন না আনিসের বাবা-দাদা – Khaboriya24 Bengali
আগে অপরাধীরা শাস্তি পাক, সরকারি চাকরি নিতে নারাজ আনিসের বাবা

এরপরেই প্রতিনিধি হিসেবে আনিসের বাড়িতে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তাকে দেখেও ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। সকলের দাবি, অবিলম্বে ধরতে হবে আনিসের হত্যাকারীদের। পুলক রায় বলেন,“ আমরা সকলেই পরিবারের পাশে রয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী ওদের পরিবারের পাশে রয়েছে। মুখ্য়মন্ত্রী সময় দিয়েছেন। উনি পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর