Anis Khan: আনিস হত্যাকাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় কী কী ঘটেছিল? আনিস হত্যাকাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী তিন দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

আরও পড়ুনঃ আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, ডাকলেন নবান্নে

শুক্রবার হাওড়ার আমতায় মধ্যরাতে ছাত্রনেতার রহস্যজনক মৃত্যুতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের জন্য শুনানির আবেদন সোমবার গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এবিষয়ে যাবতীয় তথ্য জমা দেওয়ার কথা জানিয়েছেন আদালত। ২৪ তারিখ হাইকোর্টে শুনানি।

আবেদনকারীর তরফে এদিন আদালতের উপস্থিত ছিলেন আইনজীবি কৌস্তভ বাগচী। তিনি বলেন, এমন একটি বিষয়ে আদালত চুপ থাকতে পারে না। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদন গ্রহণ করেছে আদালত। রাজ্যের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর তিনটে নাগাদ মুখ্য্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আনিসের পরিবার। সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেখানেই মুখ্যমন্ত্রীর তইরফে বার্তা পৌঁছে দেন তিনি। এদিন পুলক রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। তিন দিন পুর মুখ্যমন্ত্রীর পদক্ষেপ। সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনিস হত্যাকাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব 

আনিস হত্যাকাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব 
আনিস হত্যাকাণ্ডে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব 

পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে রাজ্য পুলিশ নয়, আনিস খানের মৃত্যু তদন্তের জন্য সিবিআইয়ের ওপর ভরসা রাখছেন আনিসের বাবা। ইতিমধ্যেই আনিসের বাড়ির বাইরে চারজন সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত