নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার হাওড়া আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর তিনটে নাগাদ মুখ্য্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আনিসের পরিবার। সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ Anis Khan: পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই, সিবিআই তদন্তের দাবী আনিসের পরিবারের


উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে ছাত্রনেতা আনিস খানকে মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের তরফে অভিযোগ, পুলিশের পোশাকে ওই দিন রাত ১ টা নাগাদ আনিসের আমতার সারদার দক্ষিণ খাঁ পাড়ায় চার জন। বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই চার জনের বিরুদ্ধে। যদিও আমতা থানার দাবী, এধরনের কোনও টহলদারি থানার তরফে করা হয়নি।
সোমবার আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেখানেই মুখ্যমন্ত্রীর তইরফে বার্তা পৌঁছে দেন তিনি। এদিন পুলক রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। তিন দিন পুর মুখ্যমন্ত্রীর পদক্ষেপ। সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের শ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও নিরপএক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে রাজ্য পুলিশ নয়, আনিস খানের মৃত্যু তদন্তের জন্য সিবিআইয়ের ওপর ভরসা রাখছেন আনিসের বাবা। ইতিমধ্যেই আনিসের বাড়ির বাইরে চারজন সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।


আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, নিরপেক্ষ তদন্তের আশ্বাস

রবিবার আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে আমতায় উপস্থিত হয় বাম ছাত্র নেতৃত্ব। উপস্থিত হ্যয়েছিলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেখানে নিরপেক্ষ তদন্তের দাবী তুলেছেন তিনি। পরিবারের সঙ্গে দেখা করেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছে বাম ছাত্র যুব নেতৃত্ব। শীঘ্রই দোষীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



