Anis Khan: পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই, সিবিআই তদন্তের দাবী আনিসের পরিবারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়া আমতার ছাত্রনেতা আনিসের মৃত্যু কী কারণে হয়েছে? একমাত্র ময়নাতদন্তের মাধ্যমেই হতে পারে রহস্যের কিনারা। কিন্তু পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই। সিবিআই-কে দিয়ে আনিসের মৃত্যুর তদন্ত করতে চাইছেন তার পরিবার।

আরও পড়ুনঃ Anish Khan: আনিস কাণ্ডে ধুন্ধুমার আমতায়, হাওড়া গ্রামীণের ডিজিকে তলব ভবানী ভবনে

আনিসের বাবা সালেমের অভিযোগ, ছেলের দেহ তুলে নিয়ে যাওয়ার সময় তাঁদেরকে থানায় যেতে বলেছিল পুলিশ। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন ততক্ষণে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। পরিবারের দাবী, ময়না তদন্ত ঠিক ভাবে হবে না। পুলিশের রিপোর্টে তাঁদের কোনও ভরসা নেই।

যদিও পুলিশের বক্তব্য, আইন মেনেই করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এখনও কিছু জানাননি তদন্তকারী অফিসাররা। পুলিশের বক্তব্য, শুক্রবার রাতে আনিসের বাড়ি যাননি পুলিশ। তাহলে সেদিন পুলিশের পোশাকে আনিসের বাড়িতে কারা উপস্থিত হয়েছিলেন তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।

শুরু থেকেই পরিবারের তরফে অভিযোগ, শুক্রবার রাতে পুলিশের পোশাকে চার ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। বাগনান থানায় আনিসের নামে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁরা উপস্থিত হয়েছিল। দরজার গ্রীলে ধাক্কা দেইয়। দরজা খুলে দেন আনিসের বাবা। বাবাকে আটকে রেখে সোজা ওপরে চলে যায় তারা। অভিযোগ, ওপরে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আনিসকে।

পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই, জানাচ্ছে আনিসের পরিবার

পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই, জানাচ্ছে আনিসের পরিবার
পুলিশের ময়নাতদন্তের ওপর ভরসা নেই, জানাচ্ছে আনিসের পরিবার

রবিবার আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে আমতায় উপস্থিত হয় বাম ছাত্র নেতৃত্ব। উপস্থিত হ্যয়েছিলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেখানে নিরপেক্ষ তদন্তের দাবী তুলেছেন তিনি। পরিবারের সঙ্গে দেখা করেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছে বাম ছাত্র যুব নেতৃত্ব। শীঘ্রই দোষীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর